Trending

২১৯ টি শূন্যপদে টাঙ্গাইল সিভিল সার্জন কার্যালয় নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৪ || Tangail Civil Surgeon Office Job Circular 2024 || চাকরির খোঁজ

ঝিনাইদহ সিভিল সার্জন কার্যালয় নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৪ – ১৫৫টি শূন্যপদ

সেতু এনজিওতে চাকরি।। SETU NGO Job Circular 2022।। চাকরির খোঁজ

জাতীয় গ্রন্থকেন্দ্র বিভিন্ন পদে নিয়োগ বিজ্ঞপ্তি।। NBC Job Circular 2022।। চাকরির খোঁজ

৭০০ পদে বাংলাদেশ এক্সট্রেনশন এডুকেশন সার্ভিসেস (BEES) এ নিয়োগ ২০২২।। BEES NGO Jobs Circular 2022।। চাকরির খোঁজ

সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক পদে নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৩ ।। Assistant Teacher in Government Primary School Job Circular 2023 ।। চাকরির খোঁজ

৩৯৭ পদে গণযোগাযোগ অধিদপ্তর এ নিয়োগ বিজ্ঞপ্তি

প্রাথমিকের সহকারী শিক্ষক নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ ২০২৩।। Primary Teacher Job Circular 2023 ।। চাকরির খোঁজ

সরাসরি সাক্ষাৎকারে প্রাণ গ্রুপে চাকরি।। Pran Group Job Circular 2022।। চাকরির খোঁজ

৬৭ পদে জামালপুর পল্লী বিদ্যুৎ সমিতিতে চাকরি।।Jamaipur PBS Job Circular 2022।। চাকরির খোঁজ

সেতু এনজিওতে চাকরি।। SETU NGO Job Circular 2022।। চাকরির খোঁজ



সেতু এনজিওতে চাকরি।। SETU NGO Job Circular 2022।। চাকরির খোঁজ

সেতু (SETU) জাতীয় ভিত্তিক বেসরকারী উন্নয়ন সংস্থা। বিগত ৪০ বছর যাবত ক্ষুদ্রঋণ কর্মসূচী, স্যানিটেশন, শিক্ষা, স্বাস্থ্য যুব উদ্বুদ্ধকরণ, শিশুশ্রম নিরসন, নিরাপদ পানি সরবরাহ, জলবায়ু পরিবর্তন, প্রতিবন্ধী উন্নয়ন প্রভৃতি কর্মসূচী বাস্তবায়ন করে আসছে। সংস্থা বর্তমানে খুলনা, রাজশাহী, রংপুর ও ঢাকা বিভাগের ১৬টি জেলায় প্রায় ১.৮০ লক্ষ পরিবারে সেবা প্রদান করছে। এমআরএ নিবন্ধনভূক্ত এবং পিকেএসএফ ও ব্যাংকের আর্থিক সহায়তায় পরিচালিত দারিদ্র্য বিমোচন কর্মসূচীর আওতায় ক্ষুদ্রঋণ কার্যক্রম বাস্তবায়নের লক্ষ্যে সুবিধা বঞ্চিত মানুষের সাথে তৃণমূল পর্যায়ে কাজ করতে আগ্রহী প্রার্থীদের নিকট হতে নিম্ন-লিখিত পদে দরখাস্ত আহবান করা হচ্ছেঃ


(১) পদের নাম: সহকারী পরিচালক, পদ সংখ্যা: ০১, শিক্ষাগত যোগ্যতা: স্নাতকোত্তর, বয়স: অনুর্দ্ধ ৪৫ বছর, সংশ্লিষ্ট পদে ০৫ বছরের বাস্তব অভিজ্ঞতা, বেতন: ৮৮,০০০/= টাকা। 

(২) পদের নাম: সমন্বয়কারী, ক্ষুদ্র ঋণ কর্মসূচী, পদ সংখ্যা: ০২, শিক্ষাগত যোগ্যতা: স্নাতকোত্তর, বয়স: অনুর্দ্ধ ৪৫ বছর, সংশ্লিষ্ট পদে ০৬ বছরের বাস্তব অভিজ্ঞতা, বেতন: ৬৮,০০০/= টাকা ।

(৩) পদের নাম: জোনাল ব্যবস্থাপক, পদ সংখ্যা: ০৪, শিক্ষাগত যোগ্যতা: স্নাতকোত্তর, বয়স: অনুর্দ্ধ ৪৫ বছর, সংশ্লিষ্ট পদে ০৪ বছরের বাস্তব অভিজ্ঞতা, বেতন: ৫০,৬০০ /= টাকা। 

(৪) পদের নাম: ব্যবস্থাপক নিরীক্ষা, পদ সংখ্যা: ০৪, শিক্ষাগত যোগ্যতা: স্নাতকোত্তর বাণিজ্য/সিএ সিসি, বয়স: অনুর্দ্ধ ৪০ বছর, সংশ্লিষ্ট পদে ০৩ বছরের বাস্তব অভিজ্ঞতা, বেতন: ৩৯,৫০০/= টাকা।

(৫) পদের নাম: এলাকা ব্যবস্থাপক, পদ সংখ্যা: ১০, শিক্ষাগত যোগ্যতা: স্নাতকোত্তর, বয়স: অনুর্দ্ধ ৪০ বছর, সংশ্লিষ্ট পদে ০৩ বছরের বাস্তব অভিজ্ঞতা, বেতন: ৩২,৭০০/= টাকা।

(৬) পদের নাম: প্রশিক্ষক, পদ সংখ্যা: ০৪, শিক্ষাগত যোগ্যতা: স্নাতকোত্তর, বয়স: অনুর্দ্ধ ৪০ বছর, ক্ষুদ্র ঋণ কার্যক্রমসহ প্রশিক্ষণ পরিচালনায় ০৩ বছরের বাস্তব অভিজ্ঞতা, বেতন: ২৫,৮০০/= টাকা। 

(৭) পদের নাম: শাখা ব্যবস্থাপক, পদ সংখ্যা: ৪০, শিক্ষাগত যোগ্যতা: স্নাতকোত্তর বয়স: ২৮-৩৫ বছর, সংশ্লিষ্ট পদে ০৩ বছরের বাস্তব অভিজ্ঞতা, বেতন: ২৪,৮০০/= টাকা। 

(৮) পদের নাম: অভ্যন্তরীণ নিরীক্ষক, পদ সংখ্যা: ০৬, শিক্ষাগত যোগ্যতা: স্নাতকোত্তর বাণিজ্য/সিএ সিসি, বয়স: ২৮-৩৫ বছর, সংশ্লিষ্ট পদে ০৩ বছরের বাস্তব অভিজ্ঞতা, বেতন: ২৪,৮০০/= টাকা। 

 (৯) পদের নাম: ফিল্ড অফিসার, পদ সংখ্যা: ১০০, শিক্ষাগত যোগ্যতা: স্নাতক, বয়স: ২৫-৩৫ বছর, অভিজ্ঞতা: প্রযোজ্য নয়, বেতন: ১৬,৮০০/= টাকা ।


শর্তাবলী

১। শিক্ষানবীশকাল ০৬ মাস ।

২। নিয়মিতকরণের পর সংস্থার চাকুরী বিধি অনুযায়ী উৎসব ভাতা, নববর্ষ ভাতা, বীমা, ১০% সিপিএফ, আনুতোষিক সহ অন্যান্য সুবিধা প্রাপ্ত হবেন । 

৩। সকল পদের জন্য আবাসিক সুবিধা প্রাপ্ত হবেন।

৪। অধিক অভিজ্ঞতা সম্পন্ন প্রার্থীদের অগ্রাধিকার দেয়া হবে এবং বয়সসীমা শিথিলযোগ্য। ৫। বিভাগীয় প্রার্থীর ক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতা স্নাতক পর্যন্ত শিথিলযোগ্য। চাকুরী নিয়মিতকরণের পর ন্যূনতম ০৩ (তিন) বছরের কাজের অগ্রগতি সন্তোষজনক হতে হবে।

৬। চাকুরীতে যোগদানের সময় নগদ ১০,০০০/= (দশ হাজার) টাকা ফেরতযোগ্য জামানত দিতে হবে। ৭। সকল পদে মোবাইল বিল সুবিধা প্রাপ্ত হবেন।

৮। প্রার্থীকে মাঠ পর্যায়ে অবস্থান করতে হবে এবং মটর সাইকেল চালাতে হবে।

০৯। লক্ষ্যমাত্রা অর্জনকারীদের মূল্যায়নের ভিত্তিতে উৎসাহ ভাতা প্রদান করা হবে। ১০। ধূমপায়ী ও মাদকাসক্তদের আবেদনে নিরুৎসাহিত করা হচ্ছে।


পূর্ণ জীবন বৃত্তান্ত এবং সদ্য তোলা ৩ কপি পাসপোর্ট সাইজ রঙিন ছবি, জাতীয় পরিচয় পত্র সহ সকল সনদপত্রের কপি, মোবাইল নম্বর উল্লেখ পূর্বক স্বহস্তে লিখিত আবেদন পত্র আগামী আগষ্ট ১০, ২০২২ ইং তারিখের মধ্যে অফিস চলাকালীন সময়ে নির্বাহী পরিচালক, সেতু, টি এন্ড টি কলোনী রোড, কোর্টপাড়া, পোষ্ট বক্স-১০, কুষ্টিয়া-৭০০০ এর ঠিকানায় সরাসরি/ কুরিয়ার/ডাকযোগে পৌঁছাতে হবে। প্রার্থীকে খামের উপর পদের নাম উল্লেখ করতে হবে।

সেতু এনজিওতে চাকরির বিজ্ঞপ্তি




একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতর পূর্বতন

যোগাযোগ ফর্ম